ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে ভাঙছেন ফারিয়া

Link Copied!

Fariaবিনোদন প্রতিবেদক : নিজেকে ভাঙছেন শবনম ফারিয়া। গতবাধা চরিত্র থেকে বেরিয়ে ভিন্নরূপে হাজির হচ্ছেন তিনি। মেকাপ কিংবা হেয়ারস্টাইল নিয়ে বারবার এক্সপেরিমেন্ট করছেন। যেমনটি জানালেন, ‘পড়াশোনা ব্যস্ততায় আগের ঈদগুলোতে খুব একটা কাজ করা হয়নি। এবার পুরোদমেই কাজ করছি। স্ক্রিপ্ট নির্বাচনে বেশ সতর্ক ছিলাম। একই ধরনের চরিত্র করতে চাইনি। বেছে বেছে ভিন্নরকম সব চরিত্রে অভিনয় করছি। আমাকে একটা নাটকে দেখে দর্শকরা যাতে না বলে একে তো আরেকটা নাটকেও দেখলাম!’
এবার ঈদে তার পাঁচটা নাটক প্রচারিত হবে। গতমাস থেকেই ব্যস্ত ছিলেন ঈদের নাটকের শুটিংয়ে। সকালে থেকে রাত টানা শুটিং। রাতে বাসায় ফিরে মেকাপ তুলতে তুলতে রাত একটা বেজে যায়। আবার ভোরে ঘুম ঘুম চোখে বেড়িয়ে পড়েন কাজে। মাঝে মাঝে হাঁপিয়ে উঠেন। তবে বিশ্বাস করেন ভালো কাজ করলে একটু ধকল তো যাবেই। দর্শকদের ভালো কিছু উপহার দিতেই সবটায় সহ্য করেন।
তিনি অপেক্ষা করছেন দর্শকদের প্রতিক্রিয়ার আশায়। ঈদে প্রচারিত হবে রাসেল শিকদারের পরিচালনায় ‘আমার বন্ধু ডেভিল’। নাটকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন অ্যালেন শুভ্র, ইরফান সাজ্জাদ। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। মেহের আফরোজ শাওনের পরিচালনায় হুমায়ূন আহমেদে লেখা ‘ভালোবাসার গল্প’ প্রচার হবে চ্যানেল আইয়ে। হাবিব শাকিলের পরিচালনায় এনটিভিতে প্রচারিত হবে আরেকটি নাটক। এতে তিনি নিশোর গার্লফেন্ডের চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। সহশিল্পী হিসেবে আছেন মৌটুসী বিশ্বাস।
কাজল আরেফিনের ‘মায়া’ প্রচারিত হবে দেশ টিভিতে। মাহফুজ আহমেদের ‘হাওয়া মানুষ’ নাটকে অভিনয় করছেন ব্লগারের স্ত্রীর চরিত্রে। সহশিল্পী হিসেবে আছেন আজাদ, আবির। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ‘পুরান ঢাকার ফুল ভাই’ নাটকে। নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে।
এখনো ফারিয়ার হাতে কয়েকটি নাটক আছে। সেগুলোর শুটিং চালিয়ে নিচ্ছেন। চাঁদরাত পর্যন্ত শুটিং করবেন। ঈদের দিন কি করবেন? ‘সারাদিন ঘুমাবো’-বললেন ফারিয়া। এরই ফাঁকে জানিয়ে রাখলেন, এবারই প্রথমবারের মতো নিজের উপার্জনের টাকায় কুরবানী দিচ্ছি। খুব ভালো লাগছে।’