ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ সেপ্টেম্বর

Link Copied!

Tribunalনিজস্ব প্রতিবেদক : একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার অভিযোগ গঠনের আংশিক শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের (বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মাদ সোহরাওয়ার্দী) ট্রাইব্যুনাল অভিযোগ শুনানির পরবর্তি এ দিন ধার্য করেন। এসময় ট্রাইব্যুনালে উপস্থিত থেকে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং তাকে সাহায্য করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া।
অপরদিকে আসামিপক্ষে উপস্থিত থেকে অভিযোগের বিরুদ্ধে শুনানিতে অংশ নেন শামসুদ্দিনের আইনজীবী মোহাম্মদ আতিকুর রহমান ও পলাতক চার রাজাকারের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। এসময় গ্রেপ্তার আসামি অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ট্রাইব্যুনালের ডকে উপস্থিত ছিলেন।
এর আগে আইন অনুসারে, নবগঠিত ট্রাইব্যুনাল-১ এর বেঞ্চ বিচারপতিরা আসামিদের অভিযোগ গঠনের শুনানি সম্পর্কে অবহিত নন বিধায় আজ মঙ্গলবার অভিযোগগুলোর পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করেছিলেন। পরে অভিযোগ গঠনের পক্ষে ও বিপক্ষে আংশিক শুনানি শেষ হওয়ায় পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণীর আদেশ দেন। এ মামলায় পলাতক বাকি চার আসামিরা হলেন, শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসির উদ্দিন আহমেদ, গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মে পাঁচ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমালচার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনসহ সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
আসামিরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিদ্যানগর, আয়লা, ফতেরগুপ বিল, পীরাতন বিল ও আশে পাশের বিস্তীর্ণ অঞ্চলে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের বিষয়ে প্রসিকিউশনের পক্ষে ৪০ জনকে সাক্ষি করা হয়েছে।