ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসডিজি বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ান

Link Copied!

SDG--নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের নেতৃত্বে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর যে স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা ২০৩০ (এসডিজি) চূড়ান্ত হতে যাচ্ছে, আমাদের দেশে তার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে নাগরিকসমাজ ও সংগঠনগুলোকে সম্পৃক্ত করার জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য প্রচারাভিজান (সুপ্র)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডা ২০৩০: নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
দেশের স্থায়ী উন্নয়নে জবাবদিহিতা ও স্বচ্ছতা তৈরিতে এর কোন বিকল্প নেই উল্লেখ করে এসময় আরো বলা হয়, ২০১৫ থেকে ৩০ সাল পর্যন্ত যে আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পণা চুড়ান্ত হচ্ছে তা আমাদের দেশের সাধারণ মানুষ জানেই না। কারণ সরকার বিশদভাবে জনগণের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেনি।
এর আগে দেশের ৪৩টি জেলাতে বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করে গণমাধ্যমের সঙ্গে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য প্রচারাভিজান (সুপ্র)। দুর্নীতি, অসচ্ছতা ও জবাবাদিহিতার অভাবে দেশের স্থায়ী উন্নয়ন তরান্বিত হয় না এমন অভিযোগও উঠে এসেছে এই সংলাপ থেকে।
একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও জেন্ডার সমতাভিত্তিক সুষম উন্নয়নমূলক সমাজ গঠনই এই স্থায়ীত্বশীল উন্নয়ন এজেন্ডার মূল প্রতিপাদ্য হওয়া উচিত। এমন মত প্রকাশ করে সংলাপে আরো বলা হয়, স্থায়ী উন্নয়ন বাস্তবায়নে জনসম্পৃক্ততার বিকল্প নেই। প্রয়োজনে এই পরিকল্পণা বাস্তবায়নে সবাইকে সম্পৃক্ত করে সরকারকে একটি জাতীয় কমিটি গঠনসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্র পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ।