নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানকে ৯ মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগেরর চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীরে হোসেন লিওন। সম্প্রতি এ ৯ মামলায় হাইকোর্ট আমানকে জামিন দেন। মোহাম্মাদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা এসব মামলায় জামিন পান আমান। সে মামলাগুলোর জামিন স্থগিত করতেই রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।
চলতি বছরের জানুয়ারিতে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মাদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশ মামলাগুলো দায়ের করে।

