ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ট্রাস্টের জন্য ‘আমব্রেলা’ আইন

Link Copied!

Cabinetনিজস্ব প্রতিবেদক : সব ধরনের সরকারি ট্রাস্ট পরিচালনার জন্য একটি সাধারণ আইন করতে যাচ্ছে সরকার। এই আইন হলে আর প্রত্যেক ট্রাস্টের জন্য আলাদা আইন করতে হবে না।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
তিনি বলেন, ‘দেশের বেসরকারি ট্রাস্ট পরিচালনার জন্য ট্রাস্ট আইন আছে। কিন্তু সরকারি খাতে ট্রাস্ট গঠনের জন্য কোনো সমন্বিত বা আম্ব্রেলা আইন নেই। তাই সরকারি খাতে ট্রাস্ট গঠনের জন্য আলাদা আইন করতে হয়। এ জন্য মন্ত্রিপরিষদ সরকারি খাতে ট্রাস্ট গঠনের জন্য সমন্বিত আইন বা আম্ব্রেলা ল করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সরকারি খাতে ট্রাস্ট গঠনের জন্য আলাদা আইন করতে না হয়।’
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব দেয়া হয়েছিল। মন্ত্রিসভায় এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হয়েছে এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুদোন হলো বলে জানান সচিব।
এদিকে সোমবারের বৈঠকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিব জানান, এই আইনে ১৮টি ধারা আছে। এছাড়া ট্রাস্টটির গঠন কীভাবে হবে; বোর্ডের কাজ কী; তহবিল ও বাজেট সম্পর্কে বলা হয়েছে।
এই আইন বিষয়ে সচিব আরো জানান, ফেলোশিপ দেয়া, বিশেষ করে যারা বিজ্ঞান গবেষেণা করেন তাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যেই।
ট্রাস্টটির ১৩ সদস্যের একটি বোর্ড থাকেবে। বোর্ডোর চেয়ারম্যান হবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।
এদিকে বাংলাদশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ আইনের ২৮টি ধারা ৭৮টি উপধারা রয়েছে। এই আইনের অধীনে একটি উপদেষ্টা পরিষদ থাকেবে যার সদস্য হবেন সংশ্লিষ্ট মন্ত্রী। আরেকটি পরিচালনা পরিষদ থাকবে, যার প্রধান হবেন বিআরটিএ’র চেয়ারম্যান।