ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই পরিষ্কার করা হবে’

Link Copied!

khokonনিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমরা কোরবানির বর্জ্য পরিষ্কার করার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো স্থানে কোরবানির বর্জ্য পড়ে থাকব না। প্রতিদিনের বর্জ্য প্রতিদিন সন্ধ্যা কিংবা রাতের মধ্যেই পরিষ্কার করা হবে।’
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কার্যালয় নগর ভবনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে জাপানের রাষ্ট্রদূত  মাসাতো ওয়াতানাবের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন এ কথা বলেন।
মেয়র আরো বলেন, ‘জাপান দীর্ঘদিন ধরে আমাদের দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সহযোগিতা করে আসছে। এবার কোরবানির ঈদেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছে দেশটি।’