ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডালমিয়ার মৃত্যুতে বিসিবির শোক

Link Copied!

আইসিসিরি সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে জগমোহন ডালমিয়া

আইসিসিরি সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে জগমোহন ডালমিয়া

স্পোর্টস ডেস্ক : রোববার মারা গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া। বাংলাদেশ ক্রিকেটের এই পরম বন্ধু রোববার সন্ধ্যায় কলকাতার বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডালমিয়া। শনিবার তার শারীরিক অবস্থার উন্নতি হলেও রোববার না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের পরম বন্ধু জগমোহন ডালমিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। আমরা তার আত্মার শান্তি কামনা করি।’
সোমবার বিকেল চারটায় ডালমিয়ার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ভিসা-জটিলতায় সেখানে উপস্থিত হতে না পারায় আক্ষেপ ঝরে নিজামউদ্দিনের কণ্ঠে, ‘তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেয়ার ইচ্ছে ছিল। তবে ভিসা জটিলতায় সেটা সম্ভব হয়নি। কিন্তু বোর্ড সভাপতি দেশে ফিরলে আমরা তার পরিবারের সঙ্গে দেখা করে সহানুভূতি প্রকাশ করে আসবো।’
প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটের একজন নিরন্তর বন্ধু ছিলেন ডালমিয়া। নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন প্রতিবেশী ক্রিকেটের জন্য। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। ওই সময় তিনি আইসিসি প্রেসিডেন্ট ছিলেন। অনেকেই বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয়ায় নাক ছিটকালেও ডালমিয়া তাতে কান দেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রায়শই বলতেন, ‘ডালমিয়ার সহযোগিতা ছাড়া বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়া দুরূহ ছিল।’