ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশিকার হাতে গ্রেপ্তার আমিন খান!

Link Copied!

amin-khanবিনোদন ডেস্ক :  ছবি তুলতে গিয়েই হঠাৎ আদিবের সঙ্গে পরিচয় আলোকচিত্রী নওমীর। যা এক সময় ভালোবাসার লেনাদেনায় পরিণত হয়। কিন্তু দিন শেষে নওমীর বুঝতে বাকি থাকে না যে, আদিব নিষিদ্ধ একটি সংগঠনের কর্মী। তাই বাধ্য হয়ে খোলস ছাড়ে মেয়েটি। আলোকচিত্রী হিসেবে কাজ করলেও আসলে নওমী পেশায় গোয়েন্দা। তারপরই আদিবকে গ্রেপ্তার আইনের কাছে সোপর্দ করে সে। ঈদ উপলক্ষে নির্মিত ‘বসন্তে শূন্য বাগিচা’ নামের নাটকটিতে এই দুই প্রেমিকা-প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও অভিনেত্রী ইশিকা খান। মনির জামানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রাসেল হামিদ ও আমিনুল ইসলাম শান্ত।
নাটকটিতে আমিন খান ও ইশিকা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির জামান, পূজা, জাহিদ ইসলাম, অভি প্রমুখ। গত ৯ ও ১০ সেপ্টেম্বর নাটকটির দৃশ্য ধারণের কাজ হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে।
নাটকটি প্রসঙ্গে আমিন খান বলেন, ‘আমি বরাবরই একটু বাছাই করে কাজ করি। এই নাটকের গল্প এবং আমার চরিত্র দু’টোই বেশ পছন্দ হয়েছে। কাজ করে মজা পেয়েছি। আশা করছি ঈদ বিনোদনে এই নাটকটি বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।’
এ প্রসঙ্গে পরিচালক রাসেল হামিদ ও আমিনুল ইসলাম শান্ত জানান, ‘আমরা আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছি। এখানে ব্যতিক্রমী একটি গল্প আছে। আশা করছি জোর করে হাসানোর নাটক নির্মাণের এই দুঃসময়ে বসন্তে শূন্য বাগিচা দর্শকদের মন জয় করবে।’ আদিব প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।