বিনোদন ডেস্ক : মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মাণাধীন ‘সম্রাট-দ্য কিং ইজ হেয়ার’ ছবিটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবিটির টিজার প্রকাশ পায় গেল মাসে। এবার অনলাইনে ছবিটির টাইটেল গান প্রকাশ করা হয়েছে।
‘সম্রাট’ চলচ্চিত্রে ‘এ আজব কলিকাল, হবি সব নাজেহাল’ শিরোনামের টাইটেল গানটি লিখেছেন জনি হক। এছাড়া ডাব্বুর সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শক্রজিত।
‘সম্রাট’ ছবিতে শাকিব-অপু ছাড়াও অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর ও আলীরাজ। ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের।

