ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটকের নাম যখন ‘ঈদের নাটক’

Link Copied!

eid-natokবিনোদন ডেস্ক : দেশের প্রায় সবকটি বিনোদনমূলক চ্যনেলে ঈদের প্রধান আকর্ষণ হিসেবে থাকে ঈদের নাটক। ঈদের আগের মধ্য রাত পর্যন্ত শিল্পী, কলাকুশলীরা ব্যস্ত থাকেন ঈদের নাটকের কাজে। এই ঈদের নাটক নির্মাণ নিয়ে থাকে মজার সব ঘটনা। কে কার চেয়ে বড় চমক দিতে পারবেন? তার প্রতিযোগিতা থাকে অনেকের মধ্যে। ঈদের নাটকের পেছনের মজার সব ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘ঈদের নাটক’।
রুম্মান রশীদ খানের লেখা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন সজল, নাদিয়া আফরিন, কল্যাণ, আসিফ, আরফান, মনিরা মিঠু, পিয়াল সহ আরো অনেকে।
নির্মাতা নুজহাত আলভী আহমেদ এই ধারাবাহিক প্রসঙ্গে বলেন, ঈদের অনুষ্ঠানমালায় নিয়ম করে দর্শকরা প্রতিদিন ধারাবাহিক নাটক দেখেন কিনা জানিনা। তবে তাদেরকে আগ্রহী করার জন্য আমরা সবাই মিলে এই ধারাবাহিকের পরিকল্পনা করেছি। একটি পর্ব দেখলে পরের পর্ব দেখতে তারা আগ্রহী হবেন, এ ব্যপারে আমি নিশ্চিত। আমি সাধারণত ভালোবাসার নাটক নির্মাণের প্রস্তাব পাই। তবে মাছরাঙা টেলিভিশনের জন্য কমেডি ধাঁচের এই নাটকটি নির্মাণ করতে পেরে নির্মাতা হিসেবে আমি বেশ তৃপ্ত। অপেক্ষা করছি দর্শক প্রতিক্রিয়া জানার জন্য।’
‘ঈদের নাটক’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।