ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার পরী মনির ‘আপন মানুষ’

Link Copied!

Porimoniবিনোদন ডেস্ক : ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমা দিয়ে যাত্রা শুরু হয়েছিলো চিত্রনায়িকা পরী মনির। শাহ আলম মণ্ডল পরিচালিত এ চলচ্চিত্রটি দিয়েই পরীর পর্দায় অভিষেক ঘটে। তারপর পরী মনি এগিয়েছেন তার আপন গতিতে। সাম্প্রতিককালের যে কোন নায়িকার চেয়ে বেশি চলচ্চিত্রে চুক্তিবদ্ধও হন এ নায়িকা। তবে তিনি ভোলেননি তার প্রথম পরিচালক শাহ আলম মণ্ডলকে। তাই আবার তার চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবার ‘আপন মানুষ’।
রোববার চলচ্চিত্রটির মহরত হয়ে গেলো। চলচ্চিত্রটিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে কথা বললেন তারা দু’জনই।
পরী বললেন, আমি খুবই এক্সাইটেড। আমার প্রথম ছবির ডিরেক্টর শাহ আলম মণ্ডল। আমার খুবই আপন মানুষ তিনি। শুধু তিনিই নন এ ইউনিটের সবাই আমার আপন মানুষ। আমি আশা করছি খুব ভালো একটা কাজ হবে।
অন্যদিকে বাপ্পি জানালেন, ডিরেক্টর শাহ আলম মণ্ডল এর সঙ্গে এটা আমার প্রথম কাজ। পরী মনির সঙ্গে আমার লাস্ট কাজ ছিলো লাভার নাম্বার ওয়ান। আশা করছি খুব ভালো একটা কাজ হবে।