ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসময় আমি সমকামি ছিলাম: উইকিনসন

Link Copied!

wekinsonবিনোদন ডেস্ক : গ্ল্যামার আর মডেলিংয়ে আসার আগে সমকামি ছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় আমেরিকান টিভি ব্যক্তিত্ব, বিসনেস লেডি ও গ্ল্যামার মডেল তারকাদের অন্যতম একজন কেন্দ্রা উইলকিনসন।
জানা গেছে, আমেরিকান একটি সেলেব্রিটি ম্যাগাজিনকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন মডেল ও টিভি ব্যক্তিত্ব উইলকিনসন। সাক্ষাৎকারে উইলকিনসন তার অতীত জীবন, বেড়ে উঠা আর বর্তমানে খ্যাতির চূড়ান্তে অবস্থান বিষয়ে বিস্তারিত বলেন। আর সেখানেই তিনি নিজের সম্পর্কে খোলাখুলি এক মন্তব্য কের বসেন। সাক্ষাৎকারটিতে ‘দ্য গার্লস নেক্সট ডোর’ খ্যাত তারকা উইলকিনসন জানান, আমি যখন বাড়ন্ত, স্কুলে পড়ি তখন আমি এক বান্ধবীর সাথে ডেট করতাম। স্কুলে ওই বান্ধবীর সাথে আমার দুই সপ্তাহের সম্পর্ক ছিল। আসলে সমকামিতায় আকৃষ্ট হয়ে গিয়েছিলাম।
স্কুলে অধ্যয়নকালে সমকামি থাকলেও এখন আর সেই বিষয়টি তার মধ্যে নেই বলেও জানিয়েছেন। এমন প্রশ্ন করার পর উইলকিনসন বলেন, না, এখন আমি সমকামি নই। কারণ এখন আমি বিয়ে করেছি হ্যাঙ্ক বাস্কেটকে। আমাদের বিবাহ পরবর্তী সংসার খুব ভালোই চলছে।
সম্প্রতি নিজের মা পাট্টি উইলকিনসনের সম্পর্কেও মুখ খুলেন কেন্দ্রা ‍উইলসন। তার বিরুদ্ধে নির্যাতনেরও অভিযোগ এনেছেন ৩০ বছর বয়সী মেয়ে উইলকিনসন। প্রতি মুহূর্তে নাকি মায়ের দ্বারা ধর্ষিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ‘কেন্দ্রা অন টপ’ নামের একটি অনুষ্ঠানে। সেখানে তিনি নিজের মা’কে ‘সেডিস্ট’ বলেও মন্তব্য করেন।