নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় এবং নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) বাংলাদেশের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি নিযুক্ত হওয়ায় মন্ত্রিসভায় দুইটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এ দুইটি অভিনন্দন প্রস্তাব করেন।
জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি হেগশহরে অবস্থিত ‘পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন’ এ বিচারপতি নিযুক্ত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

