ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ৫

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় মোরা শহরে রোববার এক আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুই নারী আত্মঘাতী হামলা চালিয়েছিল। সেনা বাহিনী জানিয়েছে, আন্ত:সীমান্তবর্তী এলাকায় নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর সাম্প্রতিক হামলাগুলোর অংশ হিসেবে ওই হামলা চালানো হয়েছে।
নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা, দুই বেসামরিক এবং আত্মঘাতী দুই নারী ছিলেন বলে জানা গেছে। শহরে অনুপ্রবেশের পথে অবস্থিত গালদি এলাকার আশেপাশে স্থানীয় সময় সকাল ৮ টায় ওই হামলা চালানো হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘শহরের স্টেডিয়ামের কাছেই ওই হামলা চালানো হয়েছিল। সে সময় নিহত পুলিশ কর্মকর্তা দায়িত্বরত ছিলেন।’
তিনি আরো জানিয়েছেন, ওই হামলা সম্পর্কে বিস্তারিত জানতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি টিমকে পাঠিয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চলে বোকো হারামের ঘাঁটির থেকে কিছু কিলোমিটার দুরেই মোরা এলাকাটি অবস্থিত।ক্যামেরুন গত বছর বোকো হারামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পর থেকেই জঙ্গি গোষ্ঠীটি ওই এলাকায় হামলা চালিয়ে আসছে। এর আগে গোষ্ঠীটি উত্তরাঞ্চলীয় এলাকাকে ব্যবহার করে নাইজেরিয়ায় বিভিন্ন অভিযান চালাত।
এ বছর বোকো হারামের বিরুদ্ধে ৮ হাজার ৭শ সেনা সম্বলিত নাইজেরিয়ার আঞ্চলিক বাহিনীর নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ক্যামেরুনের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এ কারণেই বোকো হারাম ক্যামেরুনের ওই এলাকাটিকে লক্ষ্য করে বার বার হামলা চালাচ্ছে।