ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেলে ভর্তি বাতিল আন্দোলনের ৩ শিক্ষার্থী আটক

Link Copied!

studentনিজস্ব প্রতিবেদক : মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলনরত তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। আটক ছাত্রদের এখনো নাম জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। তাই আদালতে বিচারাধীন বিষয়ে নিয়ে রাস্তায় নামার কোনো সুযোগ নেই। এ কথা শিক্ষার্থীদের বলার পরেও তারা শুনছে না। এজন্য তাদের আটক করেছি।
মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলে তা বাতিল করে নতুন পরীক্ষা নেয়ার দাবিতে দেশজুড়ে চলছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি।
গত শুক্রবার সারা দেশে ৪৪টি কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই পরীক্ষার যে ফলাফল ঘোষণা করেছে, তাতে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন।
আসন কম হওয়ায় এদের মধ্যে ১১ হাজার ৪৯ জন শেষ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। ওই পরীক্ষা বাতিলের দাবিতে রোববার হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।