নিউজ ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া মারা গেছেন। রোববার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিন দিন আগে হার্ট অ্যাটাক হলে ডালমিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসার তার একটি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলন। তবে তার শারীরিক অবস্থা অনূকুলে না থাকায় চিকিৎসকরা সে অস্ত্রোপচার করতে পারেননি। অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে তিনি বোর্ডের নিয়মিত কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

