ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Link Copied!

ঈদের প্রথম স্পেশাল ট্রেনের যাত্রীদের মন্ত্রীর বিদায়

ঈদের প্রথম স্পেশাল ট্রেনের যাত্রীদের মন্ত্রীর বিদায়

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন বাড়তি অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ আড়াই লাখ যাত্রী বহনের টার্গেট নিয়ে রোববার থেকে  ঈদুল-উল-আজহার ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।  বিকেল ৪টায় কমলাপুর রেল স্টেশন থেকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। এ যাত্রা ঈদের পরের সাত দিন পর্যন্ত চলবে।
রোববার প্রথম দিনে ৩৪টি ট্রেন ছেড়ে গেছে। এবং দেশের বিভিন্ন স্টেশন থেকে ৩৪টি ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে। দু’একটি ট্রেনের সিডিউল ঠিক না থাকলেও বেশির ভাগ ট্রেন সঠিক সময় ছেড়ে গেছে এবং সঠিক সময় কমলাপুর স্টেশনে এসেছে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্টেশনে যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। শান্তিপূর্ণভাবে আগাম টিকিট বিক্রি শেষ হওয়ায় রেলপথ মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।
এদিন বিকেলে রেলপথ মন্ত্রী মুজিবুল হক কমলাপুর রেল স্টেশন পরির্দশন শেষে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণভাবে টিকিট প্রত্যাশীরা টিকিট পেয়েছেন। গত রমজান এবং আসন্ন ঈদ-উল-আজহার আগাম টিকিট বিক্রি ও ট্রেন সিডিউল সম্পর্কে যে সমস্যা ফেস করেছি, আগামী বছরের ঈদে সে সমস্যা আর থাকবে না। ইঞ্জিন ও কোচ সঙ্কটের কারণে যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকিট দিতে পারিনি।
এদিকে রোববারও  কমলাপুর রেল স্টেশনে টিকিটের জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে নিয়মিত ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। অনেক টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েছেন।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, এবারে অগ্রিম টিকিট বিক্রিকালে স্টেশনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বললেই চলে। শান্তিপূর্ণভাবে টিকিট বিক্রি সম্পন্ন হচ্ছে।