ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নেই হুদার

Link Copied!

samsul-hudaনিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছাই নেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার। উদ্বিগ্ন নাগরিক সমাজের এ প্রতিনিধির মন্তব্য, ‘আমার প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রকে টেকশই করা।’
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে উদ্বিগ্ন নাগরিক সমাজের উদ্যোগে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এটিএম শামসুল হুদা নিজেই।
এটিএম শামসুল হুদা বলেন, ‘জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রকে টেকশই করার সেই ক্ষমতা আমাদের নেই। রাজনীতিবিদদেরই এ কাজটি করতে হবে। আমরা চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ। দেশের গণতন্ত্র সুসংহত ও পূর্ণাঙ্গ গণতন্ত্রের জন্য শুধু নির্বাচনই যথেষ্ট নয়। আমরা অতীতের নির্বাচন দেখেছি। সেখানে সংঘাত হয়েছে। এজন্য আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের আমলাতন্ত্র, বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন যদি সঠিকভাবে কাজ করে, তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা থাকবে না। কিন্তু দুঃখজনক এসব প্রতিষ্ঠানগুলোতে এখন দলীয়করণ হচ্ছে। উদ্বিগ্ন নাগরিক সমাজ এগুলো নিয়েই কাজ করছে।’সাবেক সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব নয়। আমরা যতই কথা বলি না কেন, তাতে কাজ হবে না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব, তার সর্বশেষ প্রমাণ শ্রীলঙ্কা। তারা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে অনেক পরিবর্তন এনেছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য ঐক্যমত প্রয়োজন। ভারতে রাজনৈতিক বিভাজন ও রাজনৈতিক পরিস্থিতি আমাদের চেয়ে প্রকট। কিন্তু জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো এক হয়ে যায়।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ড. শওকত আলী, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর প্রমুখ। স্থানীয় সরকারের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।