ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবচে শক্তপোক্ত ফোন আনছে স্যামসাং

Link Copied!

samsungতথ্যপ্রযুক্তি ডেস্ক : গাড়ির ইঞ্জিনের খোলস, চাকার রিম, ক্যামেরার বডি, মোটরসাইকেল, বাইসাইকেলে ব্যবহৃত হয় ম্যাগনেশিয়াম অ্যালয়। এই ধাতুটি যেমন শক্তপোক্ত তেমনি পাতলা। এটি তাপ সহনশীলও। এবার ম্যাগনেশিয়াম অ্যালয়ের কাঠামোয় নতুন ফোন আনতে চলেছে স্যামসাং।
স্যামসাংয়ের স্মার্টফোনের উৎপাদনস্থল দক্ষিণ কোরিয়ায় গুজব ছড়িয়েছে, স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এস৭ এ ম্যাগনেশিয়াম অ্যালয় ব্যবহৃত হবে। ফলে ফোনটি অনেকটাই হালকা হবে। অন্যদিকে এটি হবে টেকসই।
যদিও এর আগে স্যামসাং তাদের গ্যালাক্সি এস৬ এ অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করেছে। এবার প্রতিষ্ঠানটি তাদের নতুন ফ্লাগশিপ ফোনে ম্যাগনেশিয়াম অ্যালয় ধাতু ব্যবহার করা হচ্ছে।
ম্যাগনেশিয়াম অ্যালয় অ্যালুমিনিয়ামের চেয়ে ২.৮ গুণ বেশি শক্ত। অন্যদিকে এটি অ্যালুমিনিয়ামের চেয়ে ৬৫ শতাংশ বেশি পাতলা। অ্যালুমিনিয়ামের তুলনায় এটি কম গরম হয়। অথাৎ এই ধাতুটির বেশি তাপ সইতে পারে। এজন্য এই ধাতুটি গাড়ির ইঞ্জিনের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়।
২০১৬ সালের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ বাজারে আসার কথা রয়েছে। এটির কনফিগারেশন কি হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।