ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের জন্য আলাদা ফেসবুক!

Link Copied!

Facebook-finalতথ্যপ্রযুক্তি ডেস্ক : আলাদা করে সাংবাদিকদের মন জয়ে এবার নেমেছে ফেসবুক। এই সোশাল নেটওয়ার্কিং সাইটে যুক্ত হতে চলেছে ‘সিগনাল’ নামে একটি নিউজ টুল। তাই এখন থেকে ব্রেকিং নিউজের জন্য আর ট্যুইটারে চোখ রাখতে হবে না। খুব সহজেই এবার থেকে ফেসবুকের মাধ্যমে খবর পাওয়া পাবে। তা শেয়ারও করা যাবে সহজে।
খুব শিগগির এই নতুন টুল চালু হচ্ছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানিয়েছেন অ্যান্ডিং মিশেল।
তিনি তার ব্লগে লিখেছেন, সাংবাদিকরা তাদের খবরের জন্য ফেসবুককে আরো ভালোভাবে ব্যবহার করতে চায়। সেই কারণেই ফেসবুক কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানিয়েছেন, এই টুলটি চালু হলে সাংবাদিকরা সব ধরনের খবরের সোর্স হিসেবে ফেসবুককে ব্যবহার করতে পারবে।
এদিকে আধুনিক সাংবাদ জগতে ভূমিকা বাড়ছে টুইটারের। অনেকেই ব্রেকিং নিউজের জন্য এই সোশাল সাইটেই নজর রাখেন। অনেকে আবার খবর ছড়িয়ে দেয়ার জন্যও বেছে নেন টুইটারকে। যার ফলে সাংবাদিকদের কাছে টুইটারের কদর দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছে ফেসবুক। আর কারণেই ‘সিগনাল’র আবির্ভাব হচ্ছে ফেসবুকে।