ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি উন্নয়ন তদারকিতে অনলাইন মনিটরিং টুল

Link Copied!

united-nationনিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি (২০১৬-২০৩০) অর্জনে দেশের সংসদীয় আসনভিত্তিক সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি মনিটর করার জন্য বিশেষ অনলাইন মনিটরিং টুল তৈরি করেছে সরকার।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে এ অনলাইন মনিটরিং টুলের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামে এ টুল তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের আন্তরিকতার কারণে আমরা জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য লাভ করেছি। এমডিজিতে আমরা যে ভালো করেছি জাতিসংঘসহ সবাই স্বীকৃতি দিয়েছে। এমডিজির মতো আমরা এসডিজিতেও সাফল্য অর্জন করবো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মনিটরিংয়ের জন্য বাংলাদেশই প্রথম স্বপ্রণোদিত হয়ে অনলাইন টুল তৈরি করেছে। এর মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। পাশাপাশি মাঠ পর্যায়ের উন্নয়ন অগ্রগতি সহজে পর্যবেক্ষণ করা যাবে।
অনুষ্ঠানে ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশ সরকার আন্তরিক। এমডিজির মতো এসডিজিতেও বাংলাদেশ সফলতা লাভ করবে।
এসময় ‘জীবনের থেকে নিয়ে’ ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক সমস্যার সমাধান দিতে অনলাইনে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য তিন জনকে পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রোকসানা কবীর লোরেন, বুয়েট শিক্ষার্থী সাদিয়া নেহরিনসহ উন্নয়ন কর্মী, তরুণ উদ্ভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।