ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ঢাকায় কি সুশীল নাগরিকের আকাল ?’

Link Copied!

Dhakaনিজস্ব প্রতিবেদক : রোববার সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়াতনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একটি গোলটেবিল বৈঠক। দেড় ঘণ্টা অপেক্ষা করে উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে বৈঠকটি শুরু হয় বেলা সাড়ে ১১টায়। বৈঠকে আলোচক অপেক্ষা গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেশি ছিল বলে দাবি করেন অংশগ্রহণকারীরা।
‘রাষ্ট্রীয় ক্ষমতা ও কার্যের ভারসাম্য : স্বশাসন ও সুশাসনের জন্য বিকেন্দ্রীকরণ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা আখতার বলেন, ‘ঢাকার শহরে কী সুশীল নাগরিকের আকাল পড়েছে। নাগরিকদের এই বৈঠকে নাগরিকদেরে উপস্থিত এতো কম কেন? এর চেয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেশি।’
ক্ষমতাসীন দলের সমার্থনে নির্বাচিত এ জনপ্রতিনিধি আরো বলেন, ‘ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণ হয়নি। তবে দেশে আজ দুর্নীতির বিকেন্দ্রীকরণ হয়েছে। দুর্নীতির কারণে রাস্তার বেহাল দশা। রাস্তায় মায়েরা সন্তান প্রসাব করছে। অথচ স্থানীয় প্রতিনিধিরা টাকার অভাবে কিছুই করতে পারছেন না।’
উদ্বিগ্ন নাগরিক সমাজের মূল উদ্যোক্তা প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার সভাপতিত্বে বৈঠকে টিআইবির চেয়ারম্যান এম. হাফিজ উদ্দিন খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ড. শওকাত আলী ও অর্থনীতিবিদ হোসেন এইচ মনসুর উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. তোফায়েল আহমেদ।
বিকেন্দ্রীকরণ একটি রাজনৈতিক প্রক্রিয়া ও কারো কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়। স্থানীয় সরকারের স্বচ্ছতা ও গতিশীলতার জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করেন আলোচকরা।