ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিগ্রি (পাস) পরীক্ষার ফল সোমবার

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আগামীকাল সোমবার রাত ৮টায় প্রকাশিত হবে।
এ ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে। এ ছাড়াও যে কোনো মোবাইল থেকে SMS করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারা দেশের ১৬৮১ টি কলেজের ৫,৩২,০৭৯ জন পরীক্ষার্থী মোট ৬৮৩ টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী বিগত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।