ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের জাতীয় দলে গুরকিরাত সিং

Link Copied!

gurkirat-singস্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি২০ ও ওয়ানডে সিরিজে ভারতীয় দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ১৫ জনের দল বেছে নিয়েছে ভারতীয় নির্বাচক কমিটি পাতিল অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দলে সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশ ‘এ’ দলেল বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুন পারফরম্যান্স করা গুরকিরাত সিং। এছাড়া বোলার শ্রীনাথ অরবিন্দ সুযোগ পেলেন টি২০ দলে।
দীর্ঘদিন পর টি২০ দলে প্রত্যাবর্তন ঘটল হরভজন সিংয়ের। ফলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফের খেলতে দেখা যাবে ভাজ্জিকে। এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। হাঁটুর অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ না হওয়ায় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেনি ডানহাতি পেসার মোহাম্মদ শামিরও। বাংলাদেশের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাদেজা ও ধাওয়াল কুলকার্নি। জাদেজার জায়গায় দলে এসেছেন গুরকিরাত সিং। আর কুলকার্নীর পরিবর্তে দলে এসেছেন অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র।
আসন্ন সিরিজে ভারতের বিরুদ্ধে তিনটি টি২০, পাঁচটি ওয়ানডে এবং চার ম্যাচের টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রথম টি২০ সিরিজ। তারপর ওয়ান ডে এবং টেস্ট সিরিজ। বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট সিরিজের দল পরে বাছাই করবেন নির্বাচকরা। রোববার বেঙ্গালুরুতে তিনটি টি২০ এবং প্রথম তিনটি ওয়ানডে’র দল ঘোষণা করে সন্দীপ পাতিল অ্যান্ড কোং।
ভারতের টি২০ দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, অম্বাতি রাইদু, স্টুয়ার্ট বিনি, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা এবং এস অরবিন্দ।
ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, অম্বাতি রাইদু, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, গুরকিরা সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, উমেশ যাদব।