ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও চণ্ডিকা হাথুরুসিংহে ছুটিতে

Link Copied!

hathurusingheস্পোর্টস  ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে লম্বা ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সেই লম্বা ছুটি কাটিয়ে কয়েকদিন আগে ঢাকায় ফিরেছিলেন এই লংকান কোচ। তবে আবারো তার ছুটি মঞ্জুর করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একাংশের কর্মকর্তারা মনে করছেন, এ সময় প্রধান কোচ জাতীয় লিগের খেলা দেখলে সেটা দলের জন্যই ভাল হতো। খেলোয়াড়দের উন্নতি-অবনতি বুঝতে পারতেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় লিগের প্রথম রাউন্ডে কে কিভাবে খেলছেন, সেটা দেখতেন তিনি। জাতীয় লিগের এই পর্বটি সবার জন্যই ছিল দারুণ গুরুত্বপূর্ণ।
চণ্ডিকা হাথরুসিংহের ছুটিতে যাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘গত বৃহস্পতিবার প্রধান কোচ দশ দিনে ছুটি নিয়েছেন। কারণ এই সময় বেশির ভাগ খেলোয়াড় ভারতে থাকায়  কোচকে ছুটি  দেয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসার আগেই প্রধান কোচ ঢাকায় ফিরে আসবেন।’
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।