ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিসকে শুধু টেস্ট খেলার পরামর্শ আকরামের

Link Copied!

younisস্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট ইতিহাসে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ইউনিস খান। এই তো কিছু দিন আগে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জিতে এলো মিসবাহ-উল-হকের দল। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন ৩৮ ছুঁই ছুঁই ইউনিস।
ফর্ম বিবেচনায় ইউনিস খেলতে চান পঞ্চাশ ওভারের ক্রিকেটও। পাকিস্তানের নির্বাচকমন্ডলী তাকে সীমিত ওভারের ক্রিকেটে ঠাঁই দিচ্ছে না। এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ইউনিস। এরপর দেখা গেল নির্বাচকদের প্রধান হারুন রশিদ বললেন, প্রয়োজন হলে ইউনিসকে ডাকা হবে ওয়ানডে দলে।
নির্বাচক, বোর্ড এবং ইউনিসের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে অনাস্থা। এসব দেখে আর চুপ থাকতে পারলেন না সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। যে কথা বোর্ডও ইউনিসকে বলতে দ্বিধায় ভোগে সে কথা অকপটে বলে দিলেন এই কিংবদন্তি, ‘ক্রিকেট বোর্ড, জাতীয় নির্বাচক এবং ইউনিসের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। আর এ কারণেই ইউনিসের মতো সিনিয়র ব্যাটসম্যান বারবার পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলতে চাইছে। আমি মনে করি বোর্ড এবং নির্বাচকদের ইউনিসের সঙ্গে বসে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলে ভালো হয়। তাকে বোঝাতে হবে তাদের ওয়ানডে এবং টেস্টের পরিকল্পনার বিষয়ে।’
ইউনিসকে নিয়ে পাকিস্তান ক্রিকেটও দ্বিধাবিভক্ত। নির্বাচকরা তাকে দলেও ডাকেন না, আবার তার ওয়ানডে খেলারও সম্ভাবনা উড়িয়ে দেন না। যে আচরণ একজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে করা ঠিক না। সবকিছু দেখে ইউনিসের প্রতি আকরাম পরামর্শ দিয়েছেন শুধু টেস্ট খেলে যাওয়ার। আকরাম বলেন, ‘এই ফরম্যাটে এখনও পাকিস্তানের তাকে দরকার। সে দারুন ধারাবাহিক। তবে আমার মতে, সে সিনিয়র খেলোয়াড় তাই নির্বাচকদের উচিৎ ওয়ানডেতে তার অবস্থান কোথায় তা পরিস্কার করে বলা। ইউনিসের এটা প্রাপ্য। আমি তাকে পরামর্শ দেব ওয়ানডে নিয়ে আর না ভাবতে।’
আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফও বলে দিয়েছেন, অনর্থক ইউনিসের ওয়ানডে খেলা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। তার ভাষায়, ‘নির্বাচক বা বোর্ডের বিবৃতি ইউনিসকে সংশয়ে ফেলে দিয়েছে। তারা বলছে, ইউনিসের জন্য ওয়ানডের দরজা বন্ধ হয়ে যায়নি, যখন সুযোগ হবে আবার তাকে ওয়ানডেতে নেওয়া হবে।’ এই দোলাচলে পড়ে যারপনারই বিরক্ত ইউনিস নিজেও।
প্রসঙ্গত, ২০১৩ সালের মাঝামাঝি থেকে ওয়ানডেতে উপেক্ষিত ইউনিস। এরপর কেবল এ বছর বিশ্বকাপে খেলেছেন। তারপর বাংলাদেশ সিরিজ, ঘরের মাঠে জিম্বাবুয়ে কিংবা শ্রীলংকা সফরের ওয়ানডে দল থেকে ইউনিসকে ছেঁটে ফেলা হয়। সবশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন। ইউনিস এই বাদ পড়াকে তার প্রতি অবিচার করা হয়েছে বলেও আখ্যা দিয়েছেন।