ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অব্যবস্থাপনায় ঢাকা পড়লেন সালমান শাহ

Link Copied!

Salman-Inবিনোদন ডেস্ক : শনিবার ছিলো প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এফডিসি প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজন করে সালমান শাহ স্মৃতি পরিষদ।  পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে নায়ক নায়িকা থেকে শুরু করে অনেককেই পুরস্কৃত করা হয়। তবে এমন একটি আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো অব্যবস্থাপনা, যার নিচে ঢাকা পড়েন সালমান শাহ। অন্যদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনুষ্ঠানটির আয়োজকদের বিরুদ্ধে পুরস্কার বাণিজ্যের অভিযোগও উঠেছে।
কথা ছিলো অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তার দেখা নেই। শেষ পর্যন্ত প্রধান অতিথি ছাড়াই শুরু হয় সালমান শাহ’র ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলা। উপস্থাপক হানিফ সংকেত স্টাইলে ছন্দ মিলিয়ে কথা বলা শুরু করলেও, এক পর্যায়ে খেই হারিয়ে সবকল অতিথিকে একসঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানান।
এসময় মঞ্চে এসে উপস্থিত হন সালমান শাহ জননী নীলা চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। গ্যাসবিহীন বেলুন আর কবুতরের ছানা দিয়েই শুরু হয় অনুষ্ঠান। প্রথম পর্বে সম্মাননা প্রদান করা হবে। সেই অনুযায়ী একটি তালিকাও উপস্থিত দর্শকদের হাতে প্রদান করা হয়। কিন্তু সম্মাননা প্রাপ্তদের মধ্যে ফেরদৌস-মৌসুমী’র মতো বড়ো তারকাদের নাম থাকলেও তারা অনুপস্থিত ছিলেন।
যাই হোক, একে একে পুরস্কার গ্রহণ করেন জায়েদ খান, ববি, পিয়া বিপাশা, সায়মন, বাপ্পি, অমৃতা, প্রতিক হাসানসহ আরো অনেকে। এদিকে অনুষ্ঠান শেষে মাসুদ রানা রকিব নামে একজন ফেসবুকে অভিযোগ করে বলেন, ‘প্রথমে আমাকেও এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে এ জন্য আমার কাছে অর্থ দাবি করে তারা। তাই বিষয়টা নিয়ে আর এগিয়ে যাইনি।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে চিত্রনায়ক আশিক চৌধুরীসহ বেশ কয়েকজন পারর্ফম করেন। এসময় সালমান অভিনীত গানের সঙ্গে অনেকেই গেয়ে উঠেন। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি নাচের বিরুদ্ধেও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ করেন একজন দর্শক। তিনি অনুষ্ঠানটি দেখার জন্য এফডিসির দারোয়ানকে দু’শো টাকা ঘুষ দিয়ে নিজের কন্যাকে নিয়ে ভিতরে প্রবেশ করেন। কিন্তু অনুষ্ঠানের একপর্যায়ে এমন অশ্লীল অঙ্গ ভঙ্গির নাচ দেখে তিনি কন্যাকে নিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।