বিনোদন ডেস্ক : লাফ ঝাঁপ থেকে শুরু করে কতো কারিশমাই না দেখিয়েছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। সবচেয়ে বেশি কারিশমার ছোঁয়া লেগেছে তার ‘ধুম টু’ ছবিতে। হেলিকপ্টার থেকে লাফ, পাহাড় থেকে ঝাঁপসহ যা যা তিনি করতে পারেন সবই যেন ওই ছবিতে দেখিয়ে দিয়েছেন এই হিরো।
এবার ২০ ফুট লম্বা কুমীরের মুখে ঋত্বিক। দেখা যাবে প্রাচীন মহেঞ্জোদারো সভ্যতায় দাঁড়িয়েই বাগে আনছেন ওই বিশাল কুমীরকে। নেপথ্যে যদিও গ্রাফিক্সের কাজ। তকে দেখলে বুঝার উপায় নেই- এমনটাই বললেন ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকরের।
পরিচালক আরো জানিয়েছেন- ছবিতে কুমীরের সঙ্গে লড়াইয়ের দৃশ্য তো আকর্ষণ হিসেবে থাকছেই, তবে মূল আকর্ষণ ঋত্বিক-পূজা হেগড়ের ঘনিষ্ট দৃশ্য। আড়াই মিনিটের এ ঘনিষ্ট দৃশ্যটি উপরি পাওনা হিসেবে দর্শকদের রাখা হয়েছে। তবে চিন্তা নেই, এ দৃশ্য দিয়ে ছবির গল্প থেকে কোনো মতেই বের হবে না দর্শক।

