ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌপথের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : ঈদে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে নৌপথের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেরিঘাটের পাশাপাশি প্রতিটি নৌঘাটে পুলিশ, আনসার, র্যা ব, নৌপুলিশ, হাইওয়ে পুলিশসহ কোস্টগার্ড বিশেষ নিরাপত্তা দিবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার দুপুরে শিবচরের কাওড়াকান্দি ঘাটে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে ঈদের আগে পাঁচ দিন ও পরবর্তী সাত দিন এ সেবা দিয়ে যাবে জেলা ও পুলিশ প্রশাসন। এছাড়া নৌ নিরাপত্তার পাশাপাশি যাত্রীরা রাস্তায়ও নিরাপত্তা পাবেন।’
লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হবে না। প্রয়োজনে জেলা ও পুলিশ প্রশাসন লঞ্চে গুনে গুনে যাত্রী তুলবে। অতিরিক্ত যাত্রী বহনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অতিরিক্ত যাত্রীর চাপ হলে ফেরিতে তাদের পারপার করা হবে।’
আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের খনন কাজ শেষ হলে আর কোনো সমস্যা হবে না বলেও জানান নৌমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।