ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা নব্বই ভাগ নিয়ন্ত্রণ করেছি

Link Copied!

Obaidul Kaderনারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আগে মহাসড়কগুলো শতভাগ যানবাহন চলাচল উপযোগী করে তোলা যায়নি যে কারণে সম্পূর্ণ যানজটমুক্ত করা সম্ভব হবে না। এবার ঈদের সময় দেশের সব মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেয়া হয়নি। আমরা প্রায় নব্বই ভাগ নিয়ন্ত্রণ করেছি।’
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান।
সম্প্রতি অতি বর্ষণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘অতিবৃষ্টি মেরামতের কাজেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ষষ্ঠবারের মতো সড়ক মহামড়কে মেরামতের কাজ চলছে। মহাসড়কগুলোতে নসিমন-করিমন চলতে না দেয়ায় সড়ক দুর্ঘটনা কমে গেছে। এবারের ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ ও কষ্ট যতটা কমানো যায় তার চেষ্টা চলছে।’
মন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিদেশে অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘বিদেশে বসে দেশের অভ্যন্তরের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয়। দেশের রাজনীতিতে পরিবর্তন করতে হলে দেশে থেকেই সেটা করতে হবে। বিএনপি রাজনীতিতে এখন কতটা বেহাল অবস্থায় আছে এটা তারই বহিঃপ্রকাশ।’
সেতুমন্ত্রীর মহাসড়ক পরিদর্শনের সময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর পরিদর্শনের আগে সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় রাস্তার খানাখন্দে দ্রুত মেরামতের কাজ শুরু করে।