ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে উত্তর-পশ্চিমাঞ্চলে ৪ বিশেষ ট্রেন

Link Copied!

railদিনাজপুর প্রতিনিধি : ঈদ উপলক্ষ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রেলপথে প্রতিদিন দুটি করে চারটি বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম রেলওয়ে।
আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে বিশেষ ট্রেন চারটি চলাচল করবে। ট্রেনগুলো আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন এবং ঈদের একদিন পর ২৭ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর পর্যন্ত ৭ দিন চলাচল করবে।
ঢাকা-খুলনা রেলপথে চলাচলকারী ট্রেনটি ১০টি কোচে ৭৮১ যাত্রী পরিবহন করতে পারবে। অপরদিকে,পার্বতীপুর-ঢাকা রেলপথের ট্রেনটি সমসংখ্যক কোচ নিয়ে ৭১৮ জন যাত্রী পরিবহন করতে পারবে। প্রতিটি ট্রেনে চেয়ার কোচ ও শোভন শ্রেণীর আসন বরাদ্দ রাখা হয়েছে বলে রেলওয়ে বিভাগ জানায়।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার জিয়াদুল আহসান সাংবাদিকদের জানান, পার্বতীপুর থেকে ঢাকাগামী একটি ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে পার্বতীপুর রেলস্টেশন থেকে ছেড়ে বেলা ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে রাত ৩টায় পার্বতীপুর এসে পৌঁছাবে।
অপরদিকে, খুলনা থেকে ঢাকাগামী একটি বিশেষ ট্রেন সকাল ১০টা ৩০ মিনিটে ছেড়ে  রাত ৮টা ২০ মিনিটে ঢাকা পৌছাবে। ওই ট্রেনটি আবার রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ৭টায় খুলনা গিয়ে পৌঁছাবে।
রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল সাংবাদিকদের জানান, উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রেলপথে দুটি করে চারটি বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।