ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাহিরকে নিয়ে কোহলিদের সতর্ক করলেন গাঙ্গুলি

Link Copied!

Souravস্পোর্টস ডেস্ক : আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকে নিয়ে বিরাট কোহলির ভারতকে সতর্ক করলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়কের মতে, চার ম্যাচের টেস্ট সিরিজে কোহলিদের যথেষ্ট ভোগান্তি উপহার দিতে পারেন পাকিস্তানি বংশোদ্ভূত প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। সেই সিরিজের আগে বিরাট কোহলিদের সতর্ক করে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘তাহির বিশ্বমানের বোলার। ভারতীয় কন্ডিশনে সে হুমকি হয়ে উঠতে পারে। আমি চাই খুব বেশি টার্নিং উইকেট না করে স্পোর্টিং উইকেট তৈরি করা হোক। টার্নিং উইকেট তৈরি করা হলে তাহির ম্যাচ-উইনার হয়ে উঠতে পারে।’
ভারত সফরে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে আসবে হাশিম আমলার নেতৃত্বাধীন টেস্ট দল। তাহিরের সঙ্গে আসছেন অফ-স্পিনার ড্যান পিয়েট এবং সিমন হার্মার। টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা গত নয় বছরে মাত্র দুটি টেস্ট সিরিজ হেরেছে। দুটিই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বশেষ ২০০৬ সালে শ্রীলংকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে পরাজিত হয় প্রোটিয়রা।
দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও কোহলির হারাতে যে বেশ বেগ পেতে হবে সেটিও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি, এটা লম্বা এক সিরিজ। আমি মনে করি না যে, চার টেস্টের সিরিজে ভারত খুব একটা খারাপ করবে। ভারতকে হারাতে হলে দক্ষিণ আফ্রিকাকে দারুণ খেলতে হবে।’
বিরাট কোহলিদের সাফল্যের মূলমন্ত্রও জানিয়ে দিয়েছেন প্রিন্স অব কলকাতা, ‘আমি চাই, ভারত এমন শক্ত পিচ বানাক, যেখানে বাউন্স থাকবে এবং চতুর্থ দিন থেকে বল ঘুরবে। ভারতীয় কন্ডিশনে সাধারণত চতুর্থ দিন থেকে উইকেটের চরিত্র বদলাতে থাকে, ম্যাচের গতিবিধিও তখন নির্ধারিত হয়। ভারতকে সাফল্য পেতে হয়ে প্রথম ব্যাট করে ৫০০ বেশি রানের বেশি স্কোরবোর্ডে জমা করতে হবে।
সম্প্রতি অ্যাওয়ে সিরিজে শ্রীলংকাকে পরাজিত করা অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক বলেন, ‘সে (বিরাট কোহলি) এমন একজন অধিনায়ক, যে সব সময় জিততে চাই। ওর কাছে জয়-ই সবকিছু। এই মুহূর্তে ওর শারীরিক ভাষা কিছুটা আক্রমণাত্মক হতে পারে, কোনও কোনও ক্ষেত্রে ও হয়তো সীমা লঙ্ঘন করে ফেলে। কিন্তু ওর এই দৃষ্টিভঙ্গিকে পছন্দ করি। শ্রীলংকায় তার নেতৃত্ব দল অসাধারণ এক সিরিজ জিতে এসেছে। ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মতো একজন ব্যক্তিত্বের খুবই দরকার।’
দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলার সাবলীল ব্যাটিং নিয়েও কথা বলেন সৌরভ গাঙ্গুলি, ‘আমি এখনো ভালো করে তার অধিনায়কত্ব দেখিনি। সে ঠাণ্ডা মেজাজের এবং শৈল্পিক ব্যাটিংয়ে অভ্যস্ত। এই ধরনের কন্ডিশনে তার ব্যাটিং পার্থক্য গড়ে দিতে পারে।’
প্রসঙ্গত, তিনটি টি-২০, পাঁচটি ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ২ অক্টোবর টি-২০ ম্যাচ দিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। এরপর দল দুটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ৫ নভেম্বর মোহালি টেস্ট দিয়ে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে।