তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনার ভবিষ্যৎ জানতে আর জ্যোর্তিষীর দ্বারস্থ হতে হবে না। গুগলই জানিয়ে দেবে আপনার ভবিষ্যৎ। সম্প্রতি পৃথিবীর শীর্ষ এই সার্চ ইঞ্জিন ‘গুগল ফরটুন’ টেলিং নামে বিশেষ সার্চ ফিচার চালু করেছে। গুগল দাবি করছে এই সার্চ ফিচারের আওতায় গুগলে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কিত যেকেনো প্রশ্নের উত্তর মিলবে।
গুগলের ভাষ্য মতে, ব্যবহারকারী তার ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা থাকলে গুগলে তা টাইপ করে সার্চ দিলেই মিলবে সমাধান। গুগলের এই সেবার আওতায় সার্চ রেজাল্টে মিলবে বিভিন্ন কুয়ারি।
তবে এখানে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন কেউ যদি গুগলের কাছে জানতে চায় আগামী বছর তার আয় কেমন হবে? কিংবা আগামী বছর সে কি একটা স্পোর্টস কার কিনতে পারবে কিনা? এসব প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে গুগল ফরচুনটেলার।
গুগল জানিয়েছে, বর্তমানে ইউরোপ উদ্বাস্তুদের নিয়ে বেকায়দায় আছে। এজন্য গুগল এই ফেকসাইটটি তৈরি করেছে। যাতে করে রিফিউরা আশাবাদী হতে পারে। জেনে নিতে পারে তার ভবিষ্যত।
বর্তমানে ইউরোপে ৬০ মিলিয়ন উদ্বাস্তু তাদের জীবন নিয়ে শংকায় আছেন। তাদের জন্যই এমন উদ্যোগ নিয়েছে গুগল।

