ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্রে ফিরছেন আগের রেসি

Link Copied!

rasiবিনোদন ডেস্ক : এক জবান, স্বামী ভাগ্য, আমার স্বপ্ন আমার অহংকার, অন্তরে প্রেমের আগুন প্রভৃতি সিনেমার নায়িকা মৃদুলা আহমেদ রেসি। এক সময় বড় পর্দায় নিয়মিত কাজ করলেও মাঝে দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিলেন এই অভিনত্রেী। তবে এখন থেকে আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন তিনি।
সম্প্রতি শূন্য শিরোনামের একটি সিনেমায়ি চুক্তি বদ্ধ হয়েছেন রেসি। বন্ধন বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি আগামীকাল ২০ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারস্থ একটি স্টুডিও অথবা রেঁস্তরায় মহরত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ সিনেমায় রেসির বিপরীতে অভিনয় করবেন ওমর সানি। এছাড়া এতে আরো অভিনয় করবেন তন্ময়, তুরাজ খানসহ অনেকে।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘আমি সাধারণত যে ধরণের চরিত্রের অভিনয় করি তেমন চরিত্রে দর্শক আমাকে সিনেমাটিতে দেখতে পাবেন।’
এর আগে রেসি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত লাল সবুজের সুর নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শুরু হলেও রেসির কাজ এখনও শুরু হয়নি। তবে শূন্য সিনেমার মাধ্যমে অনেকদিন পরে ক্যামেরার সামনে দাড়াবেন বলে জানার রেসি।
রেসি অভিনীত সর্বশেষ সিনেমা স্বামী ভাগ্য। এটি ২০১২ সালে ঈদে মুক্তি পায়। এর পরে দীর্ঘদিন তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।
২০১২ সালের ২২ জুন নাট্যকার পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি। ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত নীল আঁচল সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান তিনি। এর পর একে একে প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী।