ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের দুটি প্রশিক্ষণ শিবিরে শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলার জবাবে তারা ওই হামলা চালায় বলে রয়টার্স জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাকাটি লক্ষ্য করে কমপক্ষে দুটি রকেট নিক্ষেপ করা হয়। প্রথম রকেটটি একটি বাসে গিয়ে আঘাত হানে। আর দ্বিতীয়টি নষ্ট করে দেয় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি।
ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী ইসলামিক স্টেটের সমর্থক বলে পরিচিত একটি ফিলিস্তিনি গোষ্ঠী একটি রকেট হামলার দায় স্বীকার করেছে। গত এক সপ্তাহ ধরে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।