ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুদানে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে শতাধিক নিহত

Link Copied!

greek-oil-tanker-firedআন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণাঞ্চলে একটি তেলের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেসময় অনেকেই ট্যাঙ্কারটি থেকে তেল নেওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল। কোলাহলের মধ্যেই ট্যাঙ্কাটি বিস্ফোরিত হয়েছিল। ফলে সেখানে থাকা প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৫০ জন।
ওই ঘটনার পর ইকুয়াটোরিয়ার তথ্যমন্ত্রী চার্লেস কিসাগনা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমাদের যথেষ্ট পরিমান চিকিৎসার যন্ত্রপাতি নেই যে এক সঙ্গে এত লোকের চিকিৎসা করা যাবে। অতিরিক্ত দগ্ধ ব্যক্তিদের ভালভাবে চিকিৎসা করা না গেলে তাদেরকে বাঁচানো যাবে না।’
আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে সুদানে ২০১৩ থেকে  প্রায়ই দ্বন্দ্ব ও সংঘাতের ঘটনা ঘটিয়ে চলছে বিদ্রোহীরা। সরকার ও বিদ্রোহীদের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি হলেও দেশটিতে সংঘাত এখনও থামেনি।
তবে প্রেসিডেন্টের মুখপাত্র এটেনি উয়িক এটিনি জানিয়েছেন, ‘ওই বিস্ফোরণ বিদ্রোহীদের তৈরি সংঘাত নয়। বরং এটি নিছকই একটি দুর্ঘটনা।’
এর আগে ২০১৩ সালে উগান্ডার একটি হাইওয়ে রোডে জ্বালানি সংগ্রহ করার সময় একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া আহত হয়েছিল আরো বহু মানুষ।