ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের জন্য সংশোধিত গাইডলাইন

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : আইটি সম্পৃক্ত ঝুঁকিসমূহ আরো বেশি কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করতে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য আইসিটি গাইডলাইন-২০১০ এ সশোধনী আনা হয়েছে। সংশোধিত এ নীতিমালা পরিপালন করার জন্য ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এ নীতিমালার মূল উদ্দ্যেশ্যগুলোর মধ্যে রয়েছে, আধুনিক মানের আইসিটি সিকিউরিটি পলিসি এবং ঝুঁকি মোকাবেলায় করণীয়, ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ঝুঁকিমুক্ত আইসিটি প্রযুক্তি ব্যবহার, তথ্য সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার, গ্রাহকদের তথ্যের নিরাপত্তা, প্রযুক্তির সঙ্গে ব্যবসার সমন্বয় ঘটানো, প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য পূরণসহ বেশ কিছু বিষয়।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে সফলতা এবং ঝুঁকি কমিয়ে আনার উদ্দেশ্যেই দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে নীতিমালাটি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।