ঢাকাFriday , 18 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার এক মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ৬ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ডন পত্রিকা।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বেনামি একটি ড্রোন থেকে সারোকাই তেহসিল জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এতে ৬ জঙ্গি নিহত হয়েছে এবং তাদের গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দক্ষিণ ওয়াজিরিস্তান পাকিস্তানের সাতটি আদিবাসী জেলার একটি। এটি আফগানিস্তানের সীমান্তে অবস্থিত হওয়ায় তালেবান এবং আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর গোপন আস্তানায় পরিণত হয়েছে।