ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবকাঠামো খাতে বিনিয়োগ চান ব্যবসায়ীরা

Link Copied!

gas-electicityঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের মোট প্রবৃদ্ধি ৭-৮ শতাংশে উন্নীত করতে গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামোখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ঢাকা চেম্বারের অডিটোরিয়ামে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ও কানাডা-বাংলাদেশ চেম্বারের যৌথ আয়োজনে অর্থনীতি উন্নয়নে বিভিন্ন চেম্বারদের সঙ্গে বৈঠকে সরকারের প্রতি এ আহ্বান জানান বিভিন্ন ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ বাড়াতে গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো উন্নয়ন জরুরি। আর এই সমস্যা খুব শিগগির সমাধান হবে।
এস এ সামাদ বলেন, বিদেশিরা এদেশে আরো বেশি বিনিয়োগ করতে চায়। কিন্তু এর জন্যে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। ভিসা সার্ভিস সহজতর, বিদেশি ঋণসহ সব ক্ষেত্রে বিনিয়োগকারীদের সুবিধা দিতে হবে।
তিনি বিভিন্ন দেশের ব্যবসায়ীদেরকে এদেশে বেশি বেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগের ভালো একটি জায়গা। এদেশে সহজে সবকিছু পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্বস্তা কিন্তু দক্ষ শ্রমিক এবং কম বিনিয়োগে ভালো অবকাঠামো। বিনিয়োগের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তৈরি পোশাক খাত। এই জন্য আমাদের বিভিন্ন চেম্বারগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।  যা ব্যবসার জন্য অনেক ভালো হবে।
তিনি আরো বলেন, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) এ যেতে হলে অর্থনৈতিক উন্নয়নের বিকল্প নেই। কারণ এদেশের মানুষ সবকিছু করতে পারে। সবকিছুতে ভালো কিছু অর্জন করতে পারে।
কানাডা-বাংলাদেশ চেম্বারের মি. ইয়াং বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কানাডা পোশাক নিচ্ছে। পোশাকের পাশাপাশি কৃষিপণ্য নিতেও আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিনি বলেন,  কৃষিবিষয়ক পণ্য রফতানির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আলু, টমেটো, বেগুনসহ নানা পণ্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন  ডাচ-বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদ, ইটালি-বাংলাদেশ চেম্বারের সভাপতি এইচ এম হাকিম আলী, থাই-বাংলাদেশ চেম্বারের সভাপতি সাজ্জাতুল জুমা, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি জাহাঙ্গীর বিন আলম, ফিলিপাইন-বাংলাদেশ চেম্বারের সভাপতি রাশেদ মাকসুদ খান,  কোরিয়া-বাংলাদেশ চেম্বার, ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার, তুর্কি-বাংলাদেশ চেম্বারসহ বিভিন্ন দেশি-বিদেশি চেম্বারের প্রতিনিধিরা।