ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : সূচকের উত্থানে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারাবাজারে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।
দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮৭ কোটি টাকা বা ২০ দশমিক ৩৬ শতাংশ বেশি।
এ বাজারে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, ইসলামি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আমান ফিড লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, গ্রামীণফোন, ইফাদ অটোস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড  ও বেক্সিমকো লিমিটেড।
দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকা।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।