ঢাকাThursday , 17 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৪

Link Copied!

diyala-bagdadআর্ন্তজাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার দু’টি পৃথক আত্মঘাতী হামলায় তিন পুলিশসহ ১৪ জন নিহত হয়েছে। একটি বাণিজ্যিক এলাকায় পুলিশকে লক্ষ্য করে ওই হামলাগুলো চালানো হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শরীরে বিস্ফোরক বাঁধা ছিল।
বাগদাদের বাব-আল শারজি এলাকায় প্রথম হামলা চালানো হয়েছিল। এতে এক পুলিশ কর্মকর্তা এবং আট বেসামরিক সদস্য নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আহত হয়েছেন আরো ২১ জন।
আল ওয়াথবা স্কোয়ারে দ্বিতীয় হামলাটি চালানো হয়েছিল বলে জানা গেছে। ওই হামলায় দুই পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১২ জন।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মী নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এখনও পর্যন্ত কোনো পক্ষই ওই হামলার দায় স্বীকার করেনি। যদিও ওই অঞ্চলে আইএসই এ ধরনের হামলা চালিয়ে থাকে।