ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে সস্ত্রীক যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিংপিং। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর একান্ত বৈঠকে মিলিত হবেন। বুধবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
সফরকালে আগামী ২৫ সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এবং ফার্স্ট লেডি পেং লিউয়ানকে হোয়াইট হাউসে  স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা। পরে একান্ত বৈঠকে মিলিত হবেন দুই নেতা।
এ সংক্রান্ত এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে,‘প্রেসিডেন্ট শি’র এ সফরকে  ফলে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার একটি সুযোগ হিসেবে দেখছে ওয়াশিংটন। বৈঠকে দুই নেতা বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, বৈঠক শেষে  নিজেদের মতানৈক্যর ক্ষেত্রগুলোর ওপর বিবৃতি দেবেন দু দেশের প্রেসিডেন্ট।
এর আগে গতবছর নভেম্বরে চীন সফর করেছিলেন প্রেসিডেন্ট ওবামা। যদিও তার ওই সফর বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র দুটির মধ্যে সম্পর্ক উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।