ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রদেশে সোয়াইন ফ্লুতে শিশুর মৃত্যু

Link Copied!

marchআন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রদেশের রাজধানী ভুপালে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ বছর সোয়াইন ফ্লুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। ওই শিশুটি স্থানীয় হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে জানা গেছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এ বছর ভুপালে আট জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। তবে জানুয়ারি থেকে এ পর্যন্ত পুরো প্রদেশে ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সোয়াইন ফ্লুতে আক্রান্ত একটি শিশুর মৃত্যু হয়েছে। এই ভাইরাসে এ বছর এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শিশুটির শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় তাকে হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’
জাবলপুর ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) পরীক্ষাগারে শিশুটির রক্ত পরীক্ষা করেও নিশ্চিত হওয়া গেছে যে শিশুটির শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস ছিল। সোমবার জেপি হাসপাতালে সোয়াইন ফ্লুর জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে যেন এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। অন্যদিকে শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়ে গেছে। মঙ্গলবার পরীক্ষার জন্য বহু স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে ৪২ জনের মৃত্যু হয়েছে।