ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় অস্ট্রেলিয়ার বিমান হামলা

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রথম বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া। এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সামরিক জোটের একটি অংশ হিসেবেই ওই হামলা চালিয়েছে বলে জানা গেছে। সিরিয়া এবং ইরাকে আইএসের ঘাঁটিগুলোই এই জোটের মূল লক্ষ্য।
সোমবার আইএসের জঙ্গি এবং একটি অশোধিত তেলের ঘাঁটি লক্ষ্য করে তিনটি বিমান হামলা চালানো হয়েছিল বলে মার্কিন এক বিবৃতিতে জানানো হয়েছে। এটিই ছিল সিরিয়ায় অস্ট্রেলিয়ার প্রথম বিমান হামলা। তবে এর আগে প্রায় বছর খানেক ইরাকে আইএসের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে প্রধানমন্ত্রী টনি এবোট গত সপ্তাহে নিশ্চিত করেছিলেন যে, মার্কিন অনুরোধের ভিত্তিতে রয়েল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স (আরএএফ) ইরাক থেকে তাদের কার্যক্রম প্রসারিত করে সিরিয়ায় যাবে। সিরিয়ার ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছিলেন তিনি।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং ফ্রান্স  আইএসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বোমা হামলায় অংশ নিয়েছে। ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, ইরাকে ১৫ টি বিমান হামলা চালানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী কেভিন এন্ড্রিউস ওই হামলা সম্পর্কে জানিয়েছেন, আইএসের এক গোপন ঘাঁটিতে হামলা চালিয়েছে আরএএফ।