ঢাকাWednesday , 16 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে সেনা হামলায় আরো ৫৫ জঙ্গি নিহত

Link Copied!

Tankআন্তর্জাতিক ডেস্ক : মিশরের সিনাই উপত্যকায় যৌথ বাহিনীর ইসলামিক জঙ্গি নিধন অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে সামরিক বিভাগ জানিয়েছে, অভিযানের নবম দিনে তারা আরো ৫৫ জঙ্গিকে হত্যা করেছে। তবে নিহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। ওই অভিযানে দুই সেনাও প্রাণ হারিয়েছে।
মিশরে ২০১৩ সালের মাঝামাঝিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে দেশটিতে মাথাচাড়া দিয়ে ওঠেছে ইসলামিক জঙ্গিরা। তাদের হামলায় গত দু বছরে শত শত সেনা ও পুলিশ নিহত হয়েছে। সম্প্রতি সিনাইয়ে সন্ত্রাসী হামলায় বেশ কিছু সেনা প্রাণ হারানোর পর গত ৭ সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে অব্যাহতভাবে জঙ্গি বিরোধী ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশের সম্মিলিত বাহিনী।
মঙ্গলবার এক বিবৃতিতে সামরিক বিভাগ আরো জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে চলা যৌথ অভিযানে ৪১৫ জন জঙ্গি নিহত হয়েছে। আটক করা হয়েছে আরো ৩২০ জনকে। গত কয়েকদিনের এই অভিযানে এক সেনা কর্মকর্তা এবং আট জওয়ান প্রাণ হারিয়েছেন।
আরব অঞ্চলের অন্যতম জনপ্রিয় এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র রাষ্ট্র বলে পরিচিত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ইসলামিক জঙ্গিদের দেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে থাকেন। ইসলামিক স্টেট গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিরাট অংশ দখলে নেয়ার পর লিবিয়ায় তাদের উপস্থিতি জোরদার করেছে। এছাড়া তারা মিশরের সরকারকে ক্ষমতাচ্যুত করতে সেখানকার স্থানীয় জঙ্গিদের মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।