ঢাকাTuesday , 15 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপের শরণার্থী সঙ্কট
ঐক্যমত ছাড়াই শেষ হয়েছে ব্রাসেলস বৈঠক

Link Copied!

EEUআন্তর্জাতিক ডেস্ক : কোন ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছে সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইরোপীয় ইউনিয়নের(ইইউ) স্বরাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠক।
বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল এক লাখ বিশ হাজার জরুরি শরণার্থীকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বণ্টন করার বিষয়টি। কিন্তু ইইউ’র এ পরিকল্পনায় একমত হতে পারেননি নেতৃবৃন্দ। এ নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য অক্টোবরে আরেকটি বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৮ অক্টোবর ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত বৈঠকে এই পরিকল্পনাটি চূড়ান্ত হতে পারে।
যদিও লুক্সেমবার্গ ও জার্মানি বলছে, কোটা বণ্টনের পক্ষে নীতিগতভাবে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একমত।
এদিকে, হাঙ্গেরিতে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পুলিশকে অনুমতি দিয়ে নতুন আইন পাশ করা হয়েছে।
বিবিসির ব্রাসেলস প্রতিনিধি জানিয়েছেন, মধ্য ইউরোপের যেসব রাষ্ট্র কোটা পদ্ধতি মানতে চাইছে না, তাদের অমতেই এই পরিকল্পনাটি গ্রহণ করার জন্য অন্যান্য অনেক রাষ্ট্র সম্মত হয়েছে। তবে, ইইউ বলছে, ঐক্য বজায় রাখার স্বার্থেই তারা আবারো বৈঠকে বসবে।
ইউরোপের যেসব সদস্য রাষ্ট্র কোটা মানতে নারাজ তাদের যুক্তি হচ্ছে, কোটা পদ্ধতি চালু হলে আরো অনেক বেশি মানুষ জীবন বিপন্ন করে ইউরোপের দিকে ছুটে আসবে।
এদিকে, হাঙ্গেরিতে কোনো অবৈধ অভিবাসী প্রবেশ করলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে বলে অনুমতি দিয়ে নতুন এক আইন পাশ করেছে হাঙ্গেরি। সার্বিয়া থেকে ইউরোপে প্রবেশের সময় মূল যে রেল ক্রসিংটি পড়ে সেটিও বন্ধ করে দিয়েছে হাঙ্গেরির পুলিশ।