ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে উত্থানে লেনদেন শেষ

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের দুই বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে গতকালের তুলনায় আজ উভয় বাজারেই কমেছে লেনদেনের পরিমান। ডিএসইও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি টাকার। যা গতকালের তুলনায়  ২০ কোটি ৫৩  লাখ টাকা  বা ৪ দশমিক ৪৯ শতাংশ কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, আমান ফিড লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি), ইসলামি ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম, এসিআই, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি: এবং সাইফ পাওয়ারটেক।
একইসঙ্গে আজ এ স্টক একচেঞ্জে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।