ঢাকাMonday , 14 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘তেলের দাম নামতে পারে ২০ ডলারে’

Link Copied!

oillঅর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে হেলিয়ে পড়ছে তেলের বাজারও। স্বর্ণবাজারে টানা দরপতনের সঙ্গে সঙ্গে কমে চলেছে তেলের দাম। এমন পরিস্থিতিতে বিশ্বে যারা এখনও তেল মজুত করে রেখেছে বা রাখছে, তাদের জন্য খারাপ খবর শুনিয়েছে গোলম্যান স্যাকস।
প্রতিষ্ঠানটি তাদের এক পূর্বাভাসে জানিয়েছে, খুব শিগগির অপরিশোধিত জালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০ ডলারে নেমে আসতে পারে। এটা এখন সময়ের ব্যাপার।
ব্লুমবার্গ ও টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়েছে, ওপেকবহির্ভুত দেশগুলোকে যখন বারবার তেলের উৎপাদন কমানোর জন্য সতর্ক করছে আন্তর্জাতিক জালানি সংস্থা আইইএ, তার মধ্যেই এমন পূর্বাভাস দিল মার্কিন এই ব্যাংকটি।
গোল্ডম্যান স্যাকসের বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশার চেয়ে বাজারে তেলের সরবরাহ বেড়েছে। আর এ কারণে দাম কমেই যাচ্ছে। ২০১৬ সালেও এই উদ্বৃত্ত সরবরাহ বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। আর এই সময়ে অপরিশোধিত তেল বিক্রি হতে পারে ৪৫ ডলার বা তার কাছাকাছি। গত মে মাসে তারা এই দাম ৫৭ বা এর কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
প্রতিবেদনে জানানো হয়েছে, একইসঙ্গে আগামী বছর ব্রেন্ট ক্রুড (উন্নত মানের অপরিশোধিত তেল)দাম নিয়েও আগের পূর্বাভাস থেকে সরে এসেছে গোল্ডম্যান। এখন তারা বলছে, ২০১৬ সালে ব্যারেলপ্রতি এই তেল ৬২ নয়, ৪৯.৫০ ডলার বা তার কাছাকাছি বিক্রি হবে।
এদিকে সিবিসিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শুক্রবার ইউএস বেঞ্চমার্কে আগামী অক্টোবরে ডেলিভারি হতে যাওয়া ওয়েস্ট টেক্সাস ক্রুড তেলের দাম ২.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৪৪.৭৭ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুনেও ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হয়েছে ১০৭ ডলার। এরপর যতই দিন যেতে থাকে ততই কমতে থাকে তেলের দাম। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় ৪৬ ডলার। কিন্তু পরবর্তীতে তা আবারও ঘুরে দাঁড়াতে থাকে। গত মে মাসে আন্তর্জাতিক বাজারে তেল (উন্নত মানের অপরিশোধিত) বিক্রি হয় ৬০ ডলারের কাছাকাছি। এ বছরের জুন মাসেও ব্যারেলপ্রতি তেলের দাম ৬১.৪৩ ডলারে উঠেছিল।