অর্থনৈতিক প্রতিবেদক : খুলনার খালিশপুরে উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মেসার্স শিহাব ইলেকট্রনিকসের। এই শোরুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। শোরুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ আলহাজ মিজানুর রহমান মিজান, মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর, মার্সেলের মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক মতিউর রহমান, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক রবিউল হাসান (সুমন), মওদুদ পারভেজ মামুন, খুলনা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এম খুরশীদ আহম্মেদ এবং ডিস্ট্রিবিউটর কে এম শিহাব উদ্দীনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমাণ শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। তিনি আশা করেন, খুব শিগগির মার্সেল ব্র্যান্ড বিশ্বের ইলেকট্রনিকস বাজারে শীর্ষস্থান দখল করবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।

