আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তম দিয়ারবাকির শহরের একটি চেকপোস্টে রোববার কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। নিরাপত্তা কর্মীরা জানিয়েছে, বোমা হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ায় শহরে কারফিউ জারি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পিকেকের যোদ্ধারা সিরনাক প্রদেশের চেকপেয়েন্টে হামলা চালিয়ে ছয় জনকে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই এলাকায় হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালায় পুলিশ।ওই হামলায় আরো দুই পুলিশ সদ্যে নিহত হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরো সাত পুলিশ সদস্য।
শহরের অপর একটি কেন্দ্রিয় এলাকায় পাথর নিক্ষেপকারী তরুণদের একটি দলকে লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। তারা বেরিকেড ভেঙে কারফিউয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল।

